১৮৫ ঘণ্টা পর অনশন ভাঙলেন জাবি শিক্ষার্থী প্রত্যয়

অনশন ভাঙার পর প্রত্যয় গণমাধ্যম কে বলেন, ‘প্রশাসন এতদিন ধরে কোন কার্যকরী পদক্ষেপ দেখাতে পারেনি। প্রভোস্ট স্যার খসড়া তালিকা দেখিয়েছেন। আমার তিন দফা দাবি বাস্তবায়নের কর্ম পরিকল্পনা মেনে নিয়েছেন। এর প্রেক্ষিতে আমি অনশন ভেঙেছি। যদি কথা না রাখেন আমি পরবর্তীতে ফের কর্মসূচিতে যাবো।’
এবিষয়ে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সাব্বির আলম বলেন, ‘সকাল সাড়ে ১১টার সময় আমার ও সাংবাদিকদের উপস্থিতিতে পানি পান করে প্রত্যয় অনশন ভাঙে। আমরা দুজনই কয়েকটি শর্তে একটি চুক্তি করেছি। তার দাবিগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।’
এর আগে, বুধবার (৩১ মে) সন্ধ্যা ছয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে গণরুম বিলুপ্তি, অছাত্রদের উচ্ছেদ, বৈধ শিক্ষার্থীদের আবাসন নিশ্চিতের দাবিতে আমরণ অনশনে বসেন প্রত্যয়। প্রত্যয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী।

