ভারতে রাবণের পোস্টারে ড. ইউনূসের ছবি
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১৭ বার পঠিত

প্রান্তডেস্ক:ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে দশেরা উৎসব ঘিরে তৈরি একটি পোস্টারে রাবণের দশ মাথার একটিতে স্থান পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি। ‘সনাতন ভারতের বিরোধী রাবণ’ শিরোনামের পোস্টারটিতে মার্কিন ধনকুবের ইলন মাস্ক ও ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীসহ আরও কয়েকজন পরিচিত ব্যক্তির ছবিও ব্যবহার করা হয়েছে।
এ নিয়ে দেশটিতে রাজনৈতিক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
এতে বিভিন্ন রাজনৈতিক নেতা ও আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিদের রাবণের দশটি মাথার প্রতীকী অবয়বে দেখানো হয়েছে।
পোস্টারে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ছবি ব্যবহারের বিষয়টি নিয়েও রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা গেছে। দলটির এক সংসদ সদস্য দাবি করেছেন, আগামী বছরের বিধানসভা নির্বাচন সামনে রেখে অখিলেশের জনপ্রিয়তা নিয়ে বিজেপি উদ্বিগ্ন। তবে এটি ওই নেতার রাজনৈতিক বক্তব্য
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

