কুমিল্লায় ৩ বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকশ যাত্রী
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ১৫ বার পঠিত

প্রান্তডেস্ক:কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নাওটী স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে।
অন্যান্য সময়ের চেয়ে এদিন ট্রেনের গতি বেশি ছিল। নাওটী স্টেশন পার হওয়ার পর ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়।
ট্রেনে থাকা যাত্রী নাহিদা আক্তার বলেন, চলতি পথে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর একজনের গায়ে আরেকজন কাত হয়ে পড়েন। কয়েকজন পদপিষ্ট হন। তাড়াহুড়ো করে নিচে নেমে দেখি, ধোঁয়া বের হচ্ছে।
নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবরটি পেয়েছি। হতাহতের খবর সম্পর্কে এখনো বিস্তারিত জানতে পারিনি। একটু পর ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন যাবে।

