মুক্তি পেলেন নেহা, অভিজিৎ দীপকে কোথায় জানতে চায় সিজেপি
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ | সংবাদটি ১৮ বার পঠিত

পরবর্তীতে আইসা নেত্রী নেহা বোরাকে ছেড়ে দেওয়া হলেও সিজেপি প্রধান অভিজিৎকে কোথায় রাখা হয়েছে, তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
পুলিশ সূত্রের খবর, শান্তিবহালের কারণ দেখিয়ে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় অভিজিৎকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শনিবার দিনের পরবর্তী অংশে তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের (এসইএম) আদালতে হাজির করার কথা রয়েছে। অন্যদিকে দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আটকের আনুষ্ঠানিকতা শেষে ছাড়া পান নেহা বোরা।
’কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন আইসা নেত্রী নেহা বোরা। তিনি অভিযোগ করেন, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই সাধারণ প্রতিবাদকারীদের আটকে রেখে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে।
’ তিনি অনতিবিলম্বে সিজেপি প্রধান অভিজিৎ দীপকেসহ আটক হওয়া সব নাগরিকের মুক্তির দাবি জানিয়ে বলেন, ‘ভোটের অধিকার ও সরকারের জবাবদিহি চাওয়াই কি অপরাধ? সাধারণ নাগরিকদের সারা রাত থানায় আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই।’

