নেতানিয়াহুর বিরুদ্ধে নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী মিছিলে ইহুদিরাও

ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:দখলকৃত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণের দিনই নিউইয়র্কে ফিলিস্তিনের পক্ষে আয়োজিত বিক্ষোভে যোগ দিয়েছেন ইহুদি বিক্ষোভকারীরাও। তারা নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেন।
তাদের বক্তব্য, ইসরাইলি সরকারের নীতি বা নেতানিয়াহুর অবস্থানকে সব ইহুদির মতামত হিসেবে দেখানো উচিত নয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা বিশেষভাবে নেতানিয়াহুর ইহুদিদের প্রতিনিধিত্ব করার দাবির বিরোধিতা করেন।
ভাষণে তিনি ইসরাইলের নিরাপত্তা, ইরানের হুমকি এবং ফিলিস্তিন ইস্যুতে ইসরাইলের অবস্থান তুলে ধরেন। তিনি ইসরাইলের সামরিক কর্মকাণ্ডের সমালোচনাকেও প্রত্যাখ্যান করেন এবং ইসরাইলের পক্ষে নিজের বক্তব্যকে ‘সত্য’ তুলে ধরার প্রচেষ্টা হিসেবে উপস্থাপন করেন।

