দেশে সারের কোনো সংকট নেই : কৃষিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ | সংবাদটি ৩০ বার পঠিত

মন্ত্রী বলেন, ‘কেউ কৃত্রিম সংকট তৈরির জন্য সার মজুদের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ফেনীতে সাড়ে সাত হাজার কৃষক এ কার্ড পাবেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে এসে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এর আগে মন্ত্রী ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সমাবেশের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার, কৃষি বিভাগের উপপরিচালক আতিক উল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

