বিশ্ব অর্থনীতির লাইফলাইন হুথিদের নিয়ন্ত্রণে, বিশ্ববাণিজ্যে কতটা প্রভাব ফেলবে

প্রান্তডেস্ক:ইয়েমেন ও জিবুতির মাঝখানে লোহিত সাগরের মোহনায় সংকীর্ণ জলপথ বাল আল-মান্দেব প্রণালী মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ। কয়েক সপ্তাহ ধরে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এ প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচলের ওপর হুমকি সৃষ্টি করে আসছে, এর মাধ্যমে তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান যুদ্ধের সাত মাসে একটি নতুন ফ্রন্ট মোর্চা খোলার চেষ্টা চালাচ্ছিল।
এনার্জি অ্যাসপেক্টসের সহ-প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রোঞ্জ সিএনএনকে বলেন, বাব আল-মান্দেব একটি লাইফলাইন (জীবনরেখা) ছিল। সেই জীবনরেখা হারিয়ে ফেলা (তেল) বাজারের জন্য একটি সতর্কবার্তা, পরিস্থিতি এখন কতটা অসহনীয় হয়ে উঠেছে।
তেলের প্রবাহ ‘ধসে পড়েছে’
যুদ্ধের আগে, প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করত, যা ছিল বিশ্বের সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ। একবার সেই জলপথ বন্ধ হয়ে যাওয়ার পর, সৌদি আরব তার পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল ঘুরিয়ে দিতে শুরু করে এবং লোহিত সাগরের ইয়ানবু বন্দরে ব্যারেল খালাস করতে থাকে।
ব্রোঞ্জের মতে, এই সময়ে ইয়ানবু থেকে প্রতিদিন প্রায় ৪৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করা হতো, যার বড় একটি অংশ প্রতিদিন প্রায় ৩০ লাখ ব্যারেল বাব আল-মান্দেব দিয়ে বের হতো।
ব্রোঞ্জ জানান, হুথি হুমকির কারণে আগস্ট মাসে বাব আল-মান্দেব দিয়ে সৌদি অপরিশোধিত তেলের প্রবাহ কমে প্রতিদিন প্রায় ৪ লাখ ব্যারেলে এসে ‘ধসে পড়েছে’ এবং বর্তমানে তা আরও কম।
প্রণালীটি এড়িয়ে চলার জন্য, এশিয়ায় পৌঁছানোর উদ্দেশ্যে অনেক তেলবাহী জাহাজকে অনেক দীর্ঘ এবং ঘুরতি পথ ধরতে হয়—সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরে ওঠা, আফ্রিকার পশ্চিম উপকূল বেয়ে এবং তারপর ভারত মহাসাগর পাড়ি দেওয়া—এটি একটি দীর্ঘ ভ্রমণ যা প্রায় এক মাসের ট্রানজিট সময় বাড়িয়ে দেয় এবং খরচ বাড়িয়ে দেয়।
রিচার্ড ব্রোঞ্জ বলেন, আমরা দেখতে পেয়েছি এশিয়ার অনেক শোধনাগার বিকল্প খুঁজতে বের হয়েছে, তাই তারা অন্যান্য অঞ্চলে তেল কার্গোগুলোর দাম হাঁকিয়ে তুলছে এবং তেলের দাম এত তীব্রভাবে বাড়ার পেছনের এটিই হলো প্রধান কারণ।
হুথিরা লোহিত সাগরের কৌশলগত অবস্থানগুলো দখল করেছে—এই খবর বৃহস্পতিবার তেলের দাম আকাশচুম্বী করে তুলতে সাহায্য করেছিল। বৈশ্বিক তেল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড এবং মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই উভয়ই ৭% এর বেশি বৃদ্ধি পেয়ে যথাক্রমে প্রতি ব্যারেল ১০৮ এবং ১০৩ ডলারে পৌঁছেছে—যা মে মাসের পর থেকে সর্বোচ্চ।
কেপলারের সিনিয়র ক্রুড বিশ্লেষক জোহানেস রাউবাল বলেন, বেশ কিছু উপাদানের সমন্বয়—লোহিত সাগরের শিপিংয়ে ব্যাঘাত, সৌদি আরবের তেল উৎপাদন হ্রাস এবং ইউক্রেনের রাশিয়ান শক্তি অবকাঠামোতে হামলা—বৈশ্বিক তেলের দামকে প্রতি ব্যারেল ১০০ ডলারের উপরে ঠেলে দিয়েছে।
তিনি সিএনএনকে বলেন, দ্রুত কোনো সমাধান না থাকায় এবং এই ব্যাঘাতগুলো অব্যাহত থাকায়, শোধনাগারগুলো অতিরিক্ত অপরিশোধিত তেল সুরক্ষিত করার জন্য ক্রমবর্ধমানভাবে চাপাচাপি করছে, যা অপরিশোধিত তেলের দামকে আরও বাড়িয়ে দিচ্ছে।
ডিজেল তৈরিতেও অপরিশোধিত তেল ব্যবহৃত হয়, যা বিশ্ব অর্থনীতির জন্য মূল জ্বালানি হিসেবে পরিচিত। কারণ এটি ট্রাক, ট্রাক্টর, মালবাহী ট্রেন এবং অন্যান্য বাণিজ্যিক যানবাহন চালিত করে। যুদ্ধের শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে এবং শুক্রবার প্রথমবারের মতো প্রতি গ্যালন ৬ ডলার ছাড়িয়ে গেছে।
জ্বালানির দাম হলো বৃহত্তর মুদ্রাস্ফীতির একটি মূল চালিকাশক্তি, যা সাম্প্রতিক মাসগুলোতে প্রধান অর্থনীতিগুলোতে বৃদ্ধি পেয়েছে—যা সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি করছে।
তবে শিপিং কোম্পানিগুলো লোহিত সাগরের রুট এড়ানোর বিষয়ে বেশ অভ্যস্ত। ২০২৩ সালের শেষের দিকে, গাজায় ইসরাইলের যুদ্ধের প্রতিশোধ হিসেবে হুথিরা বাব আল-মান্দেব প্রণালী অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণ শুরু করে। এই হামলাগুলো শিপিং কোম্পানিগুলোকে দীর্ঘ পথ ব্যবহার করতে প্ররোচিত করে, যার ফলে যাত্রায় কয়েক সপ্তাহ বেশি সময় যুক্ত হয় এবং তারা জ্বালানি, বীমা এবং নাবিকদের বেতনের পেছনে বেশি অর্থ ব্যয় করতে বাধ্য হয়।
ফ্রেইট ডেটা ফার্ম জেনিটার প্রধান বিশ্লেষক পিটার স্যান্ড অনুমান করেন, তখন থেকে বাব আল-মান্দেব দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা ৬০ শতাংশ থেকে ৭০ শতাংশ কমে গেছে। লড়াই তীব্র আকার ধারণ করার পর গত কয়েক দিনেও ট্রানজিট বা যাতায়াত ৪৬ শতাংশ কমে গেছে।
তবে ট্রানজিট বা যাতায়াত শূন্যে নেমে আসবে বলে মনে করেন না তিনি। পিটার স্যান্ড বলেন, শিপিং ফার্মগুলো উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে অভ্যস্ত।
সূত্র: সিএনএন

