মাধবপুর পৌরসভা শাখা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ২৮ বার পঠিত
ছবি: সংগৃহিত
প্রান্তডেস্ক:চেক জালিয়াতির মামলায় কার্যক্রম হবিগঞ্জের মাধবপুর পৌরসভা শাখা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এস এম মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ২০২২ সালে পৌর ভবন ভাড়া দেওয়ার শর্তে চিকিৎসক সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট শাকিলের কাছ থেকে ৫৫ লাখ টাকা অগ্রিম নেন এস এম মুসলিম। এর বিনিময়ে তিনি ব্যাংকের দুটি চেক দেন।
পরে ব্যাংকে ওই চেক দুটি জমা দিলে জানানো হয় যে ব্যাংকে পর্যাপ্ত টাকা নেই। ব্যাংক থেকে চেক দুটি ডিজঅনার হলে আদালতে মামলা করা হয়।
এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেল রানা জানান, তার বিরুদ্ধে দুটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।


