প্রান্তডেস্ক:বৃটেনের নিয়ন্ত্রণাধীন ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনা করা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এমন মন্তব্যে বৃটেনের ক্ষমতাসীন লেবার দলের সদস্যদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ন্যাটোর সদস্য দেশ হিসেবে প্রতিরক্ষা খরচ বাড়ানোর জন্য চাপ প্রয়োগ করতেই এ ধরনের পদক্ষেপ নিতে চাচ্ছেন ট্রাম্প। ফকল্যান্ড দ্বীপ বৃটিশদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে আর্জেন্টিনা দাবি করে এ দ্বীপ তাদের। আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রতা রয়েছে।
তিনি আরও জানান, বৃটেনকে চাপ দিয়ে রাজি করানোর জন্যই ফকল্যান্ড নিয়ে অবস্থান বদলের বিষয়টি ভাবা হচ্ছে। তবে দ্য টাইমসকে দেয়া সাক্ষাৎকারে বৃটিশ চ্যান্সেলর জন হিলি বলেন, প্রতিরক্ষা খাতে বাজেটের ৩ শতাংশ খরচের লক্ষ্যে তারা পুরো অঙ্গীকারবদ্ধ। যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনার কথা শোনেননি জানিয়ে তিনি স্পষ্ট করেন, ফকল্যান্ডবাসী যতদিন চাইবে ততদিন এ দ্বীপ বৃটিশদেরই থাকবে।

