সাভারে ওরস বন্ধের দাবিতে স্মারকলিপি ‘তৌহিদি জনতা’র
প্রান্তডেস্ক:সাভারের বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামে আগামী ২৬ ও ২৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ওরস বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’। এ দাবিতে গত রবিবার উপজেলা প্রশাসন ও সাভার মডেল থানায় বিক্ষোভের পর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতারা।
‘তৌহিদী জনতা’র পক্ষে দেওয়া স্মারকলিপিতে ওরস বন্ধের পাশাপাশি তাদের কয়েকজনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
হেফাজতে ইসলাম ঢাকা জেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম বলেন, স্থানীয় মুসল্লি ও আলেমরা বিষয়টি তাদের জানিয়েছেন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগকারীদের শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।
এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর রাতে জাবেরদের বাড়িতে হামলার অভিযোগে তার ভাই কাজী গোলাম রাসুল মামলা করেন। এজাহারে প্রায় ৫০০ ব্যক্তির নামে হামলায় অংশ নেওয়া, বাড়িঘর ও যানবাহনে ভাঙচুর, লুটপাট এবং মাজার ভাঙচুরের চেষ্টার অভিযোগ করা হয়। ওই ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হওয়ার কথাও মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

