জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে শাবিপ্রবিতে শিক্ষকদের র্যালি
প্রকাশিত হয়েছে : ৪ আগস্ট, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ২৪ বার পঠিত

কর্মসূচির শুরুতে নতুন সামাজিক বিজ্ঞান ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে শিক্ষকরা জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা ও তাদের ত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, “জুলাই বিপ্লব কেবল একটি ইতিহাস নয়, এটি অন্যায়, অবিচার এবং স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের সাধারণ শিক্ষার্থী ও জনতার পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্নের ভিত্তি আমাদের শিক্ষার্থীরা তৈরি করে দিয়েছিল, তা ধরে রাখা এবং এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার।”

