ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত : প্রতিমন্ত্রী নুর
প্রকাশিত হয়েছে : ৪ আগস্ট, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৩৪ বার পঠিত

গতকাল সোমবার ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ কর্তৃক ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
নুরুল হক নুর বলেন, ইসলামের ঠিকাদার কি জামায়াতে ইসলামী? না। বরং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত। এই যে দেখেন এখন ভিডিও বাইর হয় বিভিন্নভাবে। এখন তারা পাগল হয়ে সরকারি দলের নেতা বা যারা আমরা জোটে আছি, এদের বিভিন্ন ফটোকার্ড বানিয়েছে আর কারো ভিডিও বানিয়েছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, ধরেন সরকার দায়িত্ব ছেড়ে দিল, তারপর কে দেশ ও রাষ্ট্র চালাবে? কে আছে দেখান? এই মুহূর্তে এমন একটি জিরোপলিটিক্যাল ক্রাইসিসে বাংলাদেশকে লিড দেওয়ার মতো বিএনপি সরকার ছাড়া কোনো বিকল্প নেই।
এনসিপি বর্তমানে রাজনীতিতে বিষফোড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ করে প্রতিমন্ত্রী নুর বলেন, এনসিপি আজকে বিরোধী দলে আছে, রাজনীতি শিখুক। তাদের বিষয়ে সচেতন থাকতে হবে। না হলে দেশের আরো সংকট তৈরি হবে। এনসিপি নিজেদের বুদ্ধিতে-শক্তিতে রাজনীতি করছে না। আন্দোলনের শেষ দিকে ফ্যাসিবাদের পতন সুনিশ্চিত হয়ে গিয়েছিল, তখন একটা বিদেশি গ্রুপ তাদের ওপরে ভর করেছে।

