ওসমানীতে ১৫ দিন পাঞ্জা লড়ে পরপারে আজিজুর
প্রান্তডেস্ক:সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজিজুর রহমান (৪০) নামে এক যুবক মারা গেছেন।
নিহত আজিজুর রহমান কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আগফৌদ (নারাইনপুর) গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
মামলার আসামিরা হলেন,আলমগীর, বাবলু আহমদ, হেলাল আহমদ, বিলাল আহমদ, জুনেদ আহমদ, জাহেদ আহমদ, রাজু আহমদ, নাহিয়ান আহমদ, ইয়াহিয়া আহমদ ও আব্দুর রহিম। তাদের সবার বাড়ি একই উপজেলার আগফৌদ (নারাইনপুর) গ্রামে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, আসামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিভিন্ন বিষয়ে প্রতিবাদ ও বাধা দেওয়ায় তারা আজিজুর রহমানের ওপর ক্ষুব্ধ ছিল এবং দীর্ঘদিন ধরে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা আসামিরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আজিজুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। পরে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।


