দেশ ও জনগণের স্বার্থে যত আন্দোলন হয়েছে, তার বিরোধিতা করেছে জামায়াত::-রুহুল কবীর রিজভী
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ | সংবাদটি ৩২ বার পঠিত

প্রান্তডেস্ক:দেশের জনস্বার্থে যত আন্দোলন হয়েছে, সব আন্দোলনের বিরোধিতা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ‘দেশের জনস্বার্থ, জাতীয়তাবাদী আন্দোলন এবং এ দেশের জনগোষ্ঠী তাদের আত্মনিয়ন্ত্রণের জন্য যে আন্দোলন করেছে প্রত্যেকটারই বিরোধিতা করেছে জামায়াত।
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে পতিত স্বৈরাচারের পাশাপাশি বিরোধীদলের আত্মস্বীকৃত সন্ত্রাসীরাও দায়ী বলে অভিযোগ করেন তিনি।
অপপ্রচার দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, বিরোধী দলের কর্মসূচি কোনো রকম বাঁধার সম্মুখীন না হওয়া প্রমাণ করে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান।

