সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ | সংবাদটি ১৯ বার পঠিত

প্রান্তডেস্ক:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাজু আহম্মেদ (৩২) নামের এক গরুর খামারিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে পরিবারের নারীসহ বেশ কয়েকজন আহত হন।
রবিবার (২৬ জুলাই) রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা বালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই এলাকার আয়নাল হকের ছেলে।
রবিবার রাতে রাজুর ফুফাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় নুরুল ও জাকিরের হাতাহাতি হয়। খবর পেয়ে রাজু ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে বাড়ি ফিরে আসেন।
পরে গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম জানান, নিহত রাজু বিএনপির কর্মী ছিলেন। তবে পদধারী কোনো নেতা নন।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এটি রাজনৈতিক, পারিবারিক নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

