মার্কিন কংগ্রেস সদস্যের অভিযোগ:: ‘ইসরায়েলের ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করছেন ট্রাম্প’
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ১২ বার পঠিত

মার্কিন কংগ্রেস সদস্য থমাস ম্যাসি
প্রান্তডেস্ক:ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়িত্ব ও সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন কংগ্রেস সদস্য থমাস ম্যাসি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্রের এই আইনপ্রণেতা ট্রাম্প প্রশাসনের নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই প্রশাসন আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ করেছে, তেলের মজুত খালি করেছে, আমাদের সেনা সদস্যদের বলির কাঠ বানিয়েছে, নিত্যপণ্যের দাম বাড়িয়েছে, দেশের ঋণ বাড়িয়ে দিয়েছে এবং অভ্যন্তরীণ চাহিদাকে উপেক্ষা করেছে, আর এই সবকিছুই করা হয়েছে ইসরায়েলের জন্য।

