বিদ্যুৎ বিতরণ বেসরকারিকরণের পরিকল্পনা প্রত্যাহারের দাবি মার্কসবাদী বাসদের
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই, ২০২৬ ১:০০ অপরাহ্ণ | সংবাদটি ১৯ বার পঠিত

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়।
বাসদ (মার্কসবাদী) দাবি করে, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় অদক্ষতা বা অস্বচ্ছতা থাকলে তা সংস্কারের মাধ্যমে সমাধান করা উচিত, বেসরকারিকরণ কোনো টেকসই সমাধান নয়।
দলটির মতে, বিশ্বের অনেক উন্নত দেশেও জনস্বার্থ, জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক ভারসাম্যের কারণে বিদ্যুৎ বিতরণ পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয় না।
বাসদ (মার্কসবাদী) দেশের বিদ্যুৎ খাতকে আমদানি-নির্ভরতা ও লুণ্ঠনমূলক চুক্তির বাইরে এনে জাতীয় ও জনমুখী ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়ে সরকারের বেসরকারিকরণের পরিকল্পনা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

