পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ | সংবাদটি ৩ বার পঠিত

প্রান্তডেস্ক:সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো জুলাই থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। তবে এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়নি।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের রূপরেখা কেমন হবে, তা নিয়ে চলছে পর্যালোচনা। প্রজ্ঞাপন না হওয়ায় সরকারি চাকরিজীবীরা পে স্কেল নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।
সম্প্রতি তিনি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান।
পে স্কেলের সুপারিশ চূড়ান্ত হলেও তা বাস্তবায়ন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। যার চাপ এখন বিএনপি সরকারের ঘাড়ে। এরই মধ্যে যা পর্যালোচনা করা হচ্ছে সচিব কমিটির মাধ্যমে।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী আমির খসরু বলেন, ‘নতুন পে স্কেল দেওয়ার তো সিদ্ধান্ত হয়েছে।
এটা আমরা গ্রহণ করেছি এবং এটার বাস্তবায়ন করা হবে।’
তিনি বলেন, ‘দেশে বর্তমান আর্থিক প্রেক্ষাপটের কঠিন সময় আমরা অতিক্রম করছি। এটাকে মাথায় নিয়ে পে স্কেল ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে।’
কমিশনের সুপারিশে কোনো কাটছাঁট হবে কি না তার সরাসরি জবাব দেননি অর্থমন্ত্রী। পে স্কেল বাস্তবায়নসহ সরকারের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ে জোর দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।
কর্মকর্তারা জানান, পর্যালোচনা শেষ করতে আরো কয়েকটি বৈঠক করবে সচিব কমিটি।

