সৌদিতে তাপপ্রবাহ, ধূলিঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা
প্রকাশিত হয়েছে : ৮ জুলাই, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ | সংবাদটি ২৩ বার পঠিত

ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি, ধূলিঝড় ও বজ্রবৃষ্টি এবং মক্কা ও মদিনা অঞ্চলের কিছু অংশে দিনের বেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এমতাবস্থায় বাসিন্দা ও ভ্রমণকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
পূর্বাভাস অনুযায়ী, মক্কা ও মদিনার পাশাপাশি আল-জাওফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইল, আল-কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় অঞ্চল এবং নাজরানের কিছু এলাকায় ধুলা ও বালুবাহী প্রবল বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি দৈনন্দিন চলাচলেও বিঘ্ন ঘটতে পারে।

