সিলেট থেকে জাফলং যাবে ট্রেন
ছবি: প্রযুক্তির সহায়তায় তৈরি
প্রান্তডেস্ক:সিলেট থেকে গোয়াইনঘাটের জাফলং পর্যন্ত ট্রেন লাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এমনটি জানিয়েছেন ওই এলাকার এমপি এবং প্রবাসীকল্যান ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবের ফল উৎসবের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়ে এমনটি জানান আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, সিলেট থেকে জাফলং পর্যন্ত ওয়াগন (ট্রেনের পণ্যবাহী কোচ) চালু হলে জাফলং-সিলেট রুটে সহজে ও কম খরচে পণ্য আনা নেওয়া করা যাবে। এছাড়া পর্যটকসহ যাত্রীরা সহজে যাতায়াত করতে পারবেন।
ঢাকা-সিলেট রুটের ৬ লেনে উন্নীতের কাজ সম্পর্কে তিনি বলেন, ভূমি অধিগ্রহনের সমস্যার কারণে এই সড়কের কাজ আটকে ছিলো। সার্ভেয়ার সংকটের কারণে ভূমি অধিকরণ কাজে দেরি হচ্ছিলো। সম্প্রতি আমি ভূমি মন্ত্রীর সাথে কথা বলে সিলেটে ৬ জন সার্ভেয়ার নিয়োগের ব্যবস্থা করেছি। এখন আর সার্ভেয়ারের দোয়াই দেওয়া যাবে না। আশা করছি, দ্রুতই ভূমি অধিগ্রহন শেষ করে ঢাকা-সিলেট মহাসড়কের কাজ পুরোদমে শুরু হবে।


