পররাষ্ট্রমন্ত্রীর মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
প্রকাশিত হয়েছে : ৫ জুন, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ | সংবাদটি ৩ বার পঠিত

ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:ঢাকা সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক শুরু হয়।
এরপর, ঢাকা সফরের তৃতীয় দিনে শনিবার (৬ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান। পাশাপাশি, রাজনৈতিক নেতাদের সঙ্গেও আনুষ্ঠানিক আলোচনার কথা রয়েছে তার।
এছাড়া, রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরের পর এটিই বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।

