প্রান্তডেস্ক:ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তথ্যমতে, আগামী ৩ জুলাই তেহরানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন স্পিকার। তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে খামেনির জানাজায় অংশ নেবেন।
ইরানের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম এবং মাশহাদে খামেনির জানাজা ও দাফন-সংক্রান্ত বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। ৪ জুলাই তেহরানে রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শুরু হবে। এরপর তেহরানে কয়েক দফা ধর্মীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি, ৭ জুলাই কোমে শোকানুষ্ঠান এবং ৯ জুলাই খামেনির নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।
এর আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, পার্লামেন্টের স্পিকার এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদের জানাজায় যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে তেহরান। কয়েকটি দেশ ইতিমধ্যে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্তও জানিয়েছে।


