আগামীকাল লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি
প্রকাশিত হয়েছে : ৮ মে, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৪২ বার পঠিত

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরোয়ার আলম জানান, ‘মো. সাহাবুদ্দিনকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল সকালে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।’
রাষ্ট্রপতির সহধর্মীণি ড. রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসক ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সফরে তার সফরসঙ্গী হবেন।
স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিমানে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

