প্রান্তডেস্ক:চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চার দফা প্রস্তাব দিয়েছেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ অনুযায়ী, আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এর সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব তুলে ধরেন। এতে শান্তিপূর্ণ সহাবস্থান, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং উন্নয়ন ও নিরাপত্তা সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ছবি: সংগৃহীত এছাড়া চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বৈঠকে শি জিনপিং বলেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতাকে আন্তরিকভাবে সম্মান জানানো উচিত। তিনি শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে অটল থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়া মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের জন্য একটি অভিন্ন এবং টেকসই নিরাপত্তা কাঠামো গড়ে তোলা এখন অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি।