চীনকে নিয়ে হরমুজ নিয়ন্ত্রণ করবে ইরান!
প্রান্তডেস্ক:বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিয়ে চীনের সম্ভাব্য শক্তি প্রদর্শন আর দূরের আশঙ্কা নয়, বরং ধীরে ধীরে বাস্তবতায় রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের বাড়তে থাকা উত্তেজনা হরমুজ প্রণালিকে দীর্ঘমেয়াদি ভূরাজনৈতিক সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। এমনটাই মনে করছেন ভারতীয় বিশ্লেষক সৌরভ মুখার্জি।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি তেহরানকে হুমকি দিয়ে পরিস্থিতিকে আরও উসকে দিয়েছেন। তিনি নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ইরানে মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে আর ব্রিজ ডে’, দুটোই একসঙ্গে। এর আগে, এর মতো কিছু আর কখনও দেখা যায়নি!!! ওই অভিশপ্ত প্রণালিটা খুলে দাও, পাগল হারামির দল! না হলে তোমরা নরকে বাস করবে-দেখতেই থাকো! আল্লাহ মহান।ইরানও পাল্টা কঠোর বার্তা দিয়েছে। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, তোমার বেপরোয়া পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারকে জীবন্ত নরকে ঠেলে দিচ্ছে। তিনি অভিযোগ করেন, ট্রাম্প ইসরায়েলের প্রভাবে এমন আচরণ করছেন। তবে তাৎক্ষণিক উত্তেজনার বাইরে, বিনিয়োগকারীদের নজর এখন বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের দিকে।’
ভারতের আর্থিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারসেলাস ইনভেস্টমেন্টসের সৌরভ মুখার্জি একটি কঠোর সম্ভাবনার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আমার বিশ্লেষণ হলো, এখন চীন এগিয়ে আসবে। চীন ইরানের সঙ্গে জোট গড়বে এবং দুই দেশ মিলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেবে। ফলে বিশ্বের বড় অংশের তেল সরবরাহ তাদের হাতে চলে যাবে, যা চীনের জন্য হবে বিশাল কৌশলগত এক সাফল্য।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মুখার্জি বলেন, এটি কোনো স্বল্পমেয়াদি উত্তেজনা নয়। তাঁর ভাষায়, এটি তেল ও হরমুজ নিয়ে লড়াই। এটি কৌশলগত ক্ষমতার লড়াই। আর দুর্ভাগ্যজনকভাবে, এটি খুব দ্রুত শেষ হবে না। তিনি আরও যোগ করেন, হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে এই সংঘর্ষ বহু মাস ধরে চলতে পারে।


