অধ্যাপক আব্দুল বাকী চৌধুরী আজ আর নেই
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ | সংবাদটি ৩৬ বার পঠিত
প্রান্তডেস্ক:শ্রদ্ধেয় শিক্ষাগুরু প্রফেসর আব্দুল বাকী চৌধুরী আজ আর আমাদের মাঝে নেই। আজ সকালে পৃথিবীর সকল বন্ধন চিহ্ন করে অনন্তলোকে যাত্রা করেছেন এবং বর্ণিল কর্মজীবনে অনেক স্মৃতি রেখে গেছেন। তিনি মুরারিচাঁদ কলেজে আমাদের শ্রেণী শিক্ষক ছিলেন এবং ABC স্যার নামেই সমধিক পরিচিত ছিলেন। তিনি মুরারিচাঁদ কলেজ সিলেটের ইংরেজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান, সিলেট সরকারি কলেজে প্রাক্তন অধ্যক্ষ এবং সিলেট শিক্ষা বোর্ডে প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। বর্ণিল কর্মময় জীবন।২৮/০৩/২০২৬ তারিখে এমসি কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষা ক্যাডার ফোরামের প্রীতি সম্মিলনে স্যারকে আনার উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু শারীরিক কারণে আনা সম্ভব হয়নি।
স্যারের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকগ্রস্ত স্বজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
ঈশ্বর সহায় হোন এবং তাঁকে বেহেশত নসীব করুন এ প্রার্থনা রইলো।

