১১টি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করেছে ইরান, যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩৩০ মিলিয়ন ডলার
মূলত এমকিউ-৯ রিপার ড্রোন হলো চালকবিহীন এমন আকাশযান, যা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও পর্যবেক্ষণ মিশনে ব্যবহৃত হয়। পাশাপাশি নির্ভুল হামলা চালানোর কাজেও এটি ব্যবহার করা হয়।
তবে প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখে এই ধরনের ড্রোন সহজেই লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। কারণ ড্রোনগুলো মূলত এমন এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য তৈরি করা হয়েছিল, যেখানে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। ভারী প্রতিরক্ষা ব্যবস্থাসম্পন্ন আকাশসীমায় পরিচালনার জন্য এগুলো নকশা করা হয়নি।
এমকিউ-৯ রিপার ড্রোনের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৪৮০ কিলোমিটার। অন্যদিকে যুদ্ধবিমানগুলো ঘণ্টায় প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৯০০ মাইল গতিতে উড়তে পারে, যা ড্রোনটির তুলনায় অনেক বেশি দ্রুত। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড, সিবিএস নিউজ

