জামায়েতের সাবেক রুকনসহ ২জন আটক

সংগৃহিত
প্রান্তডেস্ক:হবিগঞ্জের আজমিরীগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে জামায়াত ইসলামের সাবেক এক রুখনসহ দুই জনকে আটক করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) ভোররাতে উপজেলার জলসুখা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, জলসুখা গ্রামের শঙ্খ মহল এলাকার মো.আওলাদ হোসেনের পুত্র জামায়াত ইসলামীর সাবেক রুখন চিকিৎসক রেজাউল করিম এবং একই এলাকার কামরুল মিয়ার পুত্র সাইদুর মিয়া।
পুলিশ সূত্রে জানা যায় আটক চিকিৎসক রেজাউল করিম ও সাইদুর মিয়া একটি হত্যা মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামি ছিলেন।
শনিবার ভোর রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে জলসুখা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজমিরীগঞ্জ উপজেলার জামায়াত আমির নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ডাঃ রেজাউল করিম এক সময়ে রুকন সদস্য ছিল, বিগত উপজেলা নির্বাচনে দলের বাহিরে গিয়ে নির্বাচন করায় তাহাকে বহিষ্কার করা হয়। ৫ই আগষ্টের পর দলের কার্যক্রমের সাথে যোগাযোগ বজায় রাখছেন তিনি তবে বর্তমানে তার দলীয় কোন পদ নেই ।
আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে একটি হত্যা মামলার পরোয়ানা ছিল।

