তারেক রহমানের কাছে চীনের রাষ্ট্রদূতের চিঠিতে শোক
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৩ বার পঠিত

প্রান্তডেস্ক:ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে ইয়াও ওয়েন এই সমবেদনা জানান। ঢাকায় চীন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করেছে।
তারেক রহমানের কাছে পাঠানো চিঠিতে ইয়াও ওয়েন লিখেছেন, ‘অত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আপনার প্রিয় মা খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর সমবেদনা জানাচ্ছি।
’ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আলাদা আলাদাভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।
চিঠিতে আরো লেখা হয়েছে, ‘আরো একবার আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করি।
বাংলাদেশ ও চীন–বাংলাদেশ সম্পর্কের জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকুক।’

