৩০ বছর ধরে আমেরিকায় আছেন, হঠাৎ ৭৩ বছরের বৃদ্ধাকে আটক করল অভিবাসন দফতর

সংবাদমাধ্যম এবিসি৭ নিউজ়ের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হরজিতের আমেরিকায় থাকার কোনও বৈধ কাগজপত্র নেই। সে কারণেই তাকে আটক করেছে অভিবাসন দফতর।
বৃদ্ধার পুত্রবধূ মঞ্জি কৌর জানিয়েছেন, গত ১৩ বছর ধরে প্রতি ৬ মাস অন্তর নিয়মিত অভিবাসন দপ্তরে হাজিরা দিয়ে আসছেন তিনি। সরকারের তরফে তাকে আশ্বস্ত করা হয়েছিল প্রয়োজনীয় নথি না মেলা পর্যন্ত কর্মক্ষেত্রের অনুমতিপত্রের ভিত্তিতে আমেরিকায় থাকতে পারবেন তিনি।
এই ঘটনায় মার্কিন প্রশাসনের উপর যারপরনাই ক্ষুব্ধ আমেরিকার শিখ সম্প্রদায়। হরজিতের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছে তারা । শিখদের দুই সংগঠন ইনডিভিসিবল ওয়েস্ট কন্ট্রা কোস্টা কাউন্টি এবং শিখ সেন্টার-এর প্রতিনিধিরা যোগ দেবেন বৈঠকে। মার্কিন কংগ্রেসের একাধিক রাজনৈতিক নেতাও যোগ দেন সেই বিক্ষোভে। এই ঘটনায় তদন্তের আর্জি জানানোর পাশাপাশি বৃদ্ধা হরজিতকে দ্রুত তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি উঠেছে। হরজিতের পরিবারও রীতিমতো উদ্বিগ্ন।
সূত্র : এনডিটিভি

