যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই, ২০২৬ ১:৪০ অপরাহ্ণ | সংবাদটি ১১ বার পঠিত

প্রান্তডেস্ক:যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় জ্বালানি বাজারে এর প্রভাব পড়েছে।
তার মতে, সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হবে যদি সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল ব্যাহত হয় অথবা উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
ওমিদ শোকরি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সমঝোতার ভিত্তিতে যুদ্ধবিরতি চলছে, তা যতদিন অনিশ্চিত থাকবে, ততদিন তেলের দামও তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বাজারে দামের ওঠানামা অব্যাহত থাকবে। শেষ পর্যন্ত তেলের দাম কতদিন উচ্চ পর্যায়ে থাকবে, তা নির্ভর করবে সরবরাহ কতটা ব্যাহত হয় তার ওপর।
সূত্র: আল জাজিরা

