হবিগঞ্জে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃ ত্যু
প্রান্তডেস্ক:হবিগঞ্জে নির্বাচনী দায়িত্ব পালনকালে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. এমদাদুল হকের মৃত্যু হয়েছে। হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।বুধবার (২৯ মে) দুপুরে হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলামসাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেন। মৃত মো. এমদাদুল হক হবিগঞ্জ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, উপ-সহকারী প্রকৌশলী মো. এমদাদুল হক সদর উপজেলা পরিষদ নির্বাচনে শহরের উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আজ (২৯ মে,বুধবার )সকাল ৮টা থেকে হবিগঞ্জের তিন উপজেলাসহ সিলেটবিভাগের ১০ উপজেলায় নির্বাচনের ভোটগ্রহণ চলছে।


