শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে প্রাথমিক বিদ্যালয়ে
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল, ২০২৪ ৫:০২ অপরাহ্ণ | সংবাদটি ৮২ বার পঠিত
ছবি: সংগৃহীত
শনিবার (২৭ এপ্রিল) মন্ত্রণালয়ের উপ-সচিব আক্তারুন্নাহারের সই করা অফিস আদেশে তীব্র তাপপ্রবাহে প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় দিকনির্দেশনা দেয়া হয়েছে। সেখানে শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে কি না, তা নিয়ে কোনো তথ্য নেই।
বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘শনিবার ছুটি বাতিল নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কোনো প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হবে কি না, সেই সিদ্ধান্ত শিক্ষকরাই নেবেন। তারা যদি মনে করেন, শিক্ষার্থীদের শিখন ঘাটতি রয়েছে, তাহলে নিজেরা আলোচনা করে শনিবার বিদ্যালয় খোলা রাখতে পারবেন। এ বিষয়েও আমরা নির্দেশনা দিয়েছি।’

