প্রধানমন্ত্রীর পরবর্তী কোনো সফর এখনও চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্র ধানমন্ত্রীর পরবর্তী কোনো সফর এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
ফর করেন, সে ক্ষেত্রে দু’দেশের সম্পর্কের টানাপোড়েন কমার কোনো সুযোগ আছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা তো আগেই বলেছি যে একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলেন, সেটা বাংলাদেশের জনগণ ভালোভাবে নেবে না, নেয় না। জুলাইয়ের কথা এখনো মানুষের মনে জাগ্রত আছে, রক্তের দাগ এখনো শুকায়নি। সুতরাং সেই জায়গাটা থেকে অবশ্যই আমাদের সেনসিটিভ হতে হবে।’
‘যেকোনো সময় যখন দুই দেশের প্রধান বসবেন, দুই দেশের প্রধানমন্ত্রী যখন বসেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হতে পারে, অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব এবং সেটাই আমরা আশা করি। সেটাও ভারত যেন এটা মনে রাখে, সেটাই আমরা আশা করি।’ উল্লেখ করেন তিনি।

