বঙ্গবন্ধুর জন্মদিন:ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলব:-প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু সমাধিসৌধের পাশে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগৃহীত ছবি
পরিদর্শন বইয়েপ্রধানমন্ত্রী লিখেছেন, ‘আজ ১৭ মার্চ ২০২৪, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। জাতীয় শিশু দিবস। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই পবিত্র দিনে আমাদের প্রতিজ্ঞা বাংলাদেশের সকল শিশুর উন্নত ভবিষ্যৎ ও উন্নত জীবন নিশ্চিত করব।’
তিনি আরও লিখেছেন, ‘যে মহান ত্যাগের বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছেন, তার সুফল বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেব। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলব। ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

