শিক্ষার্থী তাহসিন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ, ২০২৪ ১১:০৯ পূর্বাহ্ণ | সংবাদটি ১৩৭ বার পঠিত

প্রান্তডেস্ক:নবীগঞ্জ সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্র সৈয়দ রাইসুল হক তাহসিন(১৮) হত্যা মামলার প্রধান আসামি মাহফুজুর রহমান মান্না মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।১৫ মার্চ (শুক্রবার) মৌলভীবাজার শহরের মাতারকাপন এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয় ।গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাসুক আলী।
জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি দিনের বেলা কলেজে কথাকাটাকাটি ও হাতাহাতির জের ধরে রাত ৯টায় নবীগঞ্জ শহরে চৌদ্দ হাজারী মার্কেটের সামনে একই কলেজের ছাত্র মাহফুজুর রহমান মান্না মিয়া তার সঙ্গীদের নিয়ে তাহসিনকে ধারালো অস্ত্র দিয়া পেটে ও মাথায় গুরুতর জখম করেন। পরে ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরতচিকিৎসক তাহসিনকে মৃত ঘোষণা করেন । উক্ত ঘটনায় চার দিন পর নিহততাহসিন’র মা মাহফুজা সুলতানা বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

