হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ৩ জন নিহত
প্রান্তডেস্ক:হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চানভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন ওই উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম (২৫), রামশ্রী গ্রামের তামান্না আক্তার (২০) ও হবিগঞ্জ শহরের উমেদনগরের ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)।বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী জানান, পিকআপ ও অটোরিকশকার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার একটি অটোরিকশা কয়েকজন যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ গোলচত্ত¡র থেকে চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামে যাচ্ছিল। গাড়িটি চানভাঙ্গা নামক স্থানে পৌছলে একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। উল্লেখিত ৩ জন মারা যান।
সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৌরভ বিশ^াস জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তানিম ও তামান্না। সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুফিয়া খাতুন।

