পান্না কায়সারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রকাশিত হয়েছে : ৪ আগস্ট, ২০২৩ ১:০১ অপরাহ্ণ | সংবাদটি ৮৯ বার পঠিত

প্রান্তডেস্ক:বরেণ্য লেখক-গবেষক, বুদ্ধিজীবী, শিশু-কিশোর আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক, সাবেক সংসদ সদস্য শহীদজায়া অধ্যাপক পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে শুক্রবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান পান্না কায়সার। তিনি শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের সহধর্মিণী এবং অভিনেত্রী শমী কায়সারের মা।
পান্না কায়সার ১৯৫০ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন। তাঁর আরেক নাম সাইফুন্নাহার চৌধুরী। ১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন শিক্ষক।

