গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ১৫ বার পঠিত
প্রান্তডেস্ক:গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে আটক করেছে পুলিশ; বর্তমানে তিনি ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত রয়েছেন।
আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। তিনি চব্বিশের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়।

