জাতীয় গ্রিডে দ্বিতীয়বারের মতো রূপপুরের বিদ্যুৎ সরবরাহ শুরু
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর, ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ | সংবাদটি ১৭ বার পঠিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, এ পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে গ্রিডে দেওয়া হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনা ব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
প্রকল্প সূত্রের তথ্য অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় পরীক্ষামূলক উৎপাদনে যেতে পারে। দ্বিতীয় ইউনিটের কাজও প্রায় শেষের দিকে।
দুটি মিলিয়ে মোট স্থাপিত ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

