সিলেটে হামে আরও দুই শিশুর মৃত্যু
প্রান্তডেস্ক: সিলেটে হাম ও হাম-উপসর্গের ভয়াবহ পরিস্থিতির মধ্যে একদিনেই প্রাণ হারিয়েছে দুই শিশু। মাত্র ৭ ও ২৪ মাস বয়সী দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে।
মারা যাওয়া দুই শিশু হল- সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার রিয়াজ উদ্দিনের মেয়ে ঝুহি বেগম (২) ও সুনামগঞ্জ সদরের জাহিদুলের মেয়ে তানিশা (৭ মাস)।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয় সূত্রে জানায়, জেলাভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে সিলেটে ৮৭ জন, সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ৩৪ জন এবং মৌলভীবাজারে ১৭ জন মারা গেছেন।
চলতি বছর বিভাগে মোট ১ হাজার ২০৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪৪২ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ২৫০ জন (যার মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত) এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে ৫৬৭ জন চিকিৎসাধীন আছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৯৩ জন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ১৮২ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন

