রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ | সংবাদটি ২৫ বার পঠিত

প্রান্তডেস্ক:রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে মোহাম্মদ শাহাবাজ (২৬) নামে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ বনশ্রীর একটি ১০-তলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বেলা ১১টার দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে আশপাশের লোকজনের
কাছ থেকে পারিবারিক কলহের বিষয়টি জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
নিহত শাহাবাজ রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকার রোড নম্বর ৯/৫, ব্লক-এফ-এর একটি বাসায় ভাড়া থাকতেন।

