হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৫ অপরাহ্ণ | সংবাদটি ২১ বার পঠিত
প্রান্তডেস্ক:ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, হুতিদের প্রতি এ ধরনের সহায়তা উত্তেজনা বাড়াচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে। খবর আল জাজিরার।
জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা হুতিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড, বেসামরিক নৌযানের বিরুদ্ধে হুমকি ও হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা হুতিদের রাজনৈতিক প্রক্রিয়ায় আন্তরিকভাবে ফিরে আসারও আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, বেসামরিক জাহাজ চলাচলের ওপর হামলা ও হুমকি আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
জি-৭ হলো যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক জোট। বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে জোটের নেতারা ও পররাষ্ট্রমন্ত্রীরা নিয়মিত বৈঠক করেন।
সূত্র: আল জাজিরা

