অপ্রতিম হত্যা:: চার দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা
প্রান্তডেস্ক:ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চার দফা দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এসব দাবি বাস্তবায়নে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তারা।
রোববার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। এ সময় তারা অপ্রতিম হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। পাশাপাশি কুমিল্লাসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানান।
এর আগে রোববার সকালে দুই দফা জানাজা শেষে কোটবাড়ি এলাকার কবরস্থানে অপ্রতিমকে দাফন করা হয়। প্রথম জানাজা শেষে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরে বিক্ষোভ মিছিল শেষে চার দফা দাবি ঘোষণা করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন তারা।

