সিলেট সফরে রাষ্ট্রপতি, সাজসাজ রব
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ২৭ বার পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
প্রান্তডেস্ক:রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এক দিনের সরকারি সফরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করবেন। পরবর্তীতে বিকেলে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) আয়োজিত এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি সিলেটজুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। নগরীর বিভিন্ন পথ ও গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।


