সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে আবেদন
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ২৩ বার পঠিত

প্রান্তডেস্ক:সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন পরিবারের সদস্যরা। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ট্রাইব্যুনালে এ আবেদন করা হয়।
এর আগে ২৭ আগস্ট সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯তমবারের মতো পিছিয়েছে। নতুন করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
প্রথমে শেরেবাংলানগর থানা পুলিশ মামলাটি তদন্ত করে। পরে তদন্তভার দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। দুই মাসেও রহস্য উদঘাটন না হওয়ায় হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল তদন্তভার র্যাবের কাছে যায়।
পরে চার সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়। বর্তমানে তারাই মামলাটি তদন্ত করছে।
নির্ধারিত সময়ে তদন্ত শেষ না হওয়ায় কয়েক দফা সময় বাড়ানো হয়েছে। সর্বশেষ গত ২৬ এপ্রিল হাইকোর্ট আরো ছয় মাস সময় দেন।

