হরর মুভির চিত্রনাট্যকার ভিক্টর মিলার আর নেই
প্রকাশিত হয়েছে : ২ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ | সংবাদটি ২৭ বার পঠিত

প্রান্তডেস্ক:কালজয়ী হরর সিনেমা ‘ফ্রাইডে দ্য থার্টিন্থ’-এর মূল চিত্রনাট্যকার ভিক্টর মিলার আর নেই। ৮৬ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার ছেলে ইয়ান মিলার। তবে তার মৃত্যুর সঠিক কারণ প্রকাশ করা হয়নি।
তিনি এক বর্ণাঢ্য জীবন কাটিয়ে গেছেন।’ আগামী নভেম্বরের ১৩ তারিখ ভিক্টর মিলারের স্মরণে একটি বিশেষ শোকসভার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
পরবর্তী সময়ে ‘গেটিং ইন’, ‘জুরি ডিউটি’ ও ‘রক, পেপার, সিজারস’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেন তিনি।
তার রেখে যাওয়া কাজ এবং সৃষ্টি চিরকাল বেঁচে থাকবে ভক্তদের হৃদয়ে। বিশেষ করে ‘ফ্রাইডে দ্য থার্টিন্থ’ অবলম্বনে তৈরি প্রিক্যুয়েল সিরিজ ‘ক্রিস্টাল লেক’ আগামী ১৫ অক্টোবর পিকক স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে, যা এই গুণী চিত্রনাট্যকারের স্মৃতি বহন করবে।

