সিলেটে ঘুরতে এসে সড়কে প্রাণ গেল কিশোরীর
প্রান্তডেস্ক:সিলেট তামাবিল মহাসড়কে সিলেটগামী একটি গেইটলক বাস চাপায় মাদরাসা শিক্ষার্থী কিশোরী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেইট এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা যাত্রাবাড়ী থেকে সিলেটের জাফলয়ে ঘুরতে আসেন মোহাম্মদ আলীর বোন ও ভাগনিরা। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সিএনজি চালিত অটোরিকশা করে জাফলংয়ে যাওয়ার পথে চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেইট এলাকায় পৌছামাত্র সিলেটগামী একটি গেইটলক বাস চাপা দেয়। এসময় সিএনজি চালিত অটোরিকশায় থাকা যাত্রীরা ছিটকে পড়েন। তখন ঘটনাস্থলে প্রাণ হারান যাত্রাবাড়ীর ধলাইপাড়ের একটি মাদরাসা শিক্ষার্থী নুসরাত তাসনিম।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী। তিনি বলেন, ‘লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হবে।’

