কানাইঘাটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার- ৪
ছবি: সংগৃহিত
শুক্রবার (২১ আগস্ট) রাতে এবং শনিবার ( ২২ আগস্ট) অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে রয়েছে উপজেলার কুওরঘড়ী গ্রামের কামাল উদ্দিনের ছেলে ইউনুস আহমদ (২২), পৌরসভার বিষ্ণুপুর গ্রামের মো: নূর উদ্দিনের ছেলে আব্দুল কাদির হৃদয় উরফে মোহাম্মদ আলী (৩৪), দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মাইন উদ্দিন আকরাম (১৯) এবং চড়িপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আবু তাহের (১৯)।
এ ঘটনায় শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামীদের মধ্যে এ ৪জনকে গ্রেফতার করা হয়।
মামলার অন্যান্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন।


