ক্যান্সারের কাছে হার মানলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সিডনি
প্রকাশিত হয়েছে : ৭ আগস্ট, ২০২৬ ১:০১ অপরাহ্ণ | সংবাদটি ২৩ বার পঠিত

প্রান্তডেস্ক:দুর্লভ ও আক্রমণাত্মক ধরনের ক্যান্সারের সঙ্গে নিজের লড়াইয়ের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে পরিচিতি পাওয়া জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সিডনি টাওল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর।
খবর বিবিসির।
টিকটকে প্রকাশিত এক ভিডিও বার্তায় সিডনির ভাই অস্টিন টাওল, মায়ের উপস্থিতিতে বলেন, ‘প্রায় তিন বছর ধরে কোলাঞ্জিওকারসিনোমার (পিত্তনালির ক্যান্সার) সঙ্গে লড়াই করার পর গত রাতে সিডনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।
মৃত্যুর কয়েক দিন আগে সিডনিকে হসপিস কেয়ারে নেওয়া হয়েছিল। মৃত্যুর সময় তিনি নিউইয়র্ক সিটিতে বসবাস করছিলেন। টিকটকে তার অনুসারীর সংখ্যা ছিল ১০ লাখেরও বেশি এবং ইনস্টাগ্রামে ছিল ২ লাখের বেশি অনুসারী।
তার সেই যাত্রা লাখো মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল।
সিডনির মৃত্যুর খবর প্রকাশের পর তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে হাজারো অনুসারী শোক প্রকাশ করেন।
অনেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বার্তা দেন এবং তার সাহসিকতা ও অনুপ্রেরণামূলক জীবনের প্রতি শ্রদ্ধা জানান।

